শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনাম
যে রোগে মনে হয় আপনার হাতটি অন্য কেউ নিয়ন্ত্রণ করছে পরিকল্পনা ছাড়া অনার্স কোর্স: কোথাও শিক্ষক আছে ছাত্র নেই, কোথাও উল্টোটা, ক্ষোভ শিক্ষামন্ত্রীর শেখ হাসিনার কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিরীহ সমর্থকেরাও কষ্ট পাচ্ছেন: দুলু শেখ হাসিনা ও তাঁর দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান চলছে কার্টুন পিপল কমিকস ফেস্ট, আজ শেষ দিন শরীয়তপুরে চরের ফসলি জমিতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ প্রশাসনের, আপত্তি কৃষকদের ভূমি অফিসে দস্যুদের প্রভাব ঠেকানোর নির্দেশ মন্ত্রীর আইনশৃঙ্খলা ভালো হলে দেশ এত দিনে ইউরোপ-আমেরিকা হওয়ার কথা: জামায়াত আমির রেড হট বোল্ড লুকে তাক লাগালেন বেবো, অল ব্ল্যাকে ‘ড্যাডি কুল’ শাহরুখ নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত গভর্নরের, কমালে কী হয়

মাটিতে পুঁতে রাখা ৮ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শার কাশিপুর-শাহজাদপুর সীমান্ত থেকে ৮০ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯ কেজি ৩১০ গ্রাম।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় চৌগাছা থানার কাশিপুর-শাহজাদপুর সীমান্তের কাটাতারের ৩০০ গজ দুরে বাংলাদেশের অভ্যান্তর থেকে মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা অবস্থায় স্বর্নের এই চালান উদ্ধার করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী রাত ১০ টার সময় প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর-শাহজাদপুর সীমান্তের ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালানো হয়। বিকাল ৫টার পর সীমান্তের কাছাকাছি কোনো কৃষকের না থাকার নির্দেশনা থাকলেও দুইজন সন্দেহভাজন কৃষককে সীমান্তের কাটাতারের কাছে ঘোরাঘুরি করতে দেখা যাই।

বিজিবির উপস্থিতি দেখতে পেয়ে ওই দুইজন কৃষক ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ওই মরিচ ক্ষেতের মধ্যে মাটিতে পুঁতে রাখা ৮০ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া উদ্ধার হওয়া স্বর্ন চৌগাছা থানায় হস্তান্তর করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: