মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

শিরোনাম
দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী শেখ হাসিনা ফিরতে চান, বাংলাদেশ চাইছে তাঁর প্রত্যার্পণ: তথ্য উপদেষ্টা হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির শেখ হাসিনা ‘১৬ই ডিসেম্বর ফিরতে চান’, ‘বাস্তবতা ভিন্ন’ বলছে সরকার পিরামিডের আসল দেশ মিসর নয়, সুদান মুখে ঐক্য নয়, জুলাই সনদ বাস্তবায়ন করে সংবিধান সংস্কার করতে হবে শেখ হাসিনা বিমানে আসবেন, নাকি হেঁটে—সেই আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল: চিফ প্রসিকিউটর রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান খুলনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২, গাঁজা-ইয়াবা উদ্ধার

শিবালয়ে গাজা ও হিরোইন সহ আটক ২ জন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় থানা পুলিশ ১৪ জুলাই ২০২০ ইং মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও হেরোইনসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা রুজু হয়েছে।

জানা গেছে, শিবালয় থানায় সদ্য যোগদানকৃত ওসি মোঃ ফিরোজ কবির এবং ওসি (তদন্ত) আশিষ কুমার সান্যালের দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ উলাইল গ্রামের মৃত সামসুল হকের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন (৩৫) কে ৪ কেজি গাঁজাসহ আটক করে।

অপর অভিযানে এসআই হাকিম মোল্লার নেতৃত্বে পার্শ্ববর্তী ঘিওর উপজেলার শ্রী-বাড়ী গ্রামের আক্কাছ আলী (৫২) কে এক’শ গ্রাম হেরোইনসহ আটক করে। ঘটনায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

মাদকমুক্ত শিবালয় গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে শিবালয় থানা ওসি মোঃ ফিরোজ কবির বিশেষ ভাবে জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: