রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম
টংগিবাড়ী উপজেলায় কাঠাদিয়া- শিমুলিয়া খেলার মাঠের শুভ উদ্বোধন নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ চৌদ্দগ্রামে মুন্সিরহাট ইউনিয়ন জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ অসচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা বাদ দিয়ে নতুন ফর্মুলা তৈরি করতে হবে- আখতার হোসেন এমপি এইচএসসি পাসেই চাকরি দেবে ব্র্যাক, পাবেন বিনামূল্যে আবাসন সুবিধা ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব ক্ষমতার স্বার্থে সর্বনাশী মার্কিন চুক্তির বিষয়ে দলগুলো ঐক্যবদ্ধভাবে নীরব: আনু মুহাম্মদ বৃষ্টির দিনে মন কেন খিচুড়ি খিচুড়ি করে শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০% লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে: রাশেদ

শিবালয়ে গাজা ও হিরোইন সহ আটক ২ জন

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : শিবালয় থানা পুলিশ ১৪ জুলাই ২০২০ ইং মঙ্গলবার বিকেলে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা ও হেরোইনসহ দু’মাদক ব্যবসায়ীকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা রুজু হয়েছে।

জানা গেছে, শিবালয় থানায় সদ্য যোগদানকৃত ওসি মোঃ ফিরোজ কবির এবং ওসি (তদন্ত) আশিষ কুমার সান্যালের দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ উলাইল গ্রামের মৃত সামসুল হকের পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন (৩৫) কে ৪ কেজি গাঁজাসহ আটক করে।

অপর অভিযানে এসআই হাকিম মোল্লার নেতৃত্বে পার্শ্ববর্তী ঘিওর উপজেলার শ্রী-বাড়ী গ্রামের আক্কাছ আলী (৫২) কে এক’শ গ্রাম হেরোইনসহ আটক করে। ঘটনায় মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

মাদকমুক্ত শিবালয় গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে শিবালয় থানা ওসি মোঃ ফিরোজ কবির বিশেষ ভাবে জানিয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: