রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল গণ-অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির

সুন্দরগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :: গতকাল ১০ ডিসেম্বর শনিরার ছিল সুন্দরগঞ্জ থানা হানাদার মুক্ত দিবস। ব্যাপক কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য রালি, গোয়ালেরঘাট স্মৃতিস্তম্ভে পুস্প্যমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প্যমাল্য অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হলরুমে সহকারি কমিশনার ভুমি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।

উপজেলা বীর মািক্তযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক তদন্ত সেরাজুল হক, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, সিরাজুল হক, উপজেলা বাজার দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক এস এম নাহিদ আলম লেলিন, ছাত্রলীগ নেতা সুমন মিয়া, আসাদুজ্জামান প্রমুখ। এর আগে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পুস্পমাল্য অর্পণ করে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: