বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

জন্মদিন শাবনূরের, সারপ্রাইজ পেলেন জাহারা মিতু

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার সুপারহিট নায়িকা শাবনূর। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই আছেন পর্দার বাইরে। থাকেন সুদূর অস্ট্রেলিয়ায়। গতকাল শনিবার ছিল এই নায়িকার জন্মদিন। আর এদিন হাজারও ভক্ত-অনুরাগী তাকে জানিয়েছে শুভেচ্ছাবার্তা।

শাবনূরের দারুণ ভক্ত নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে এই চিত্রনায়িকাকে সারপ্রাইজ দিলেন নির্মাতা গাজী মাহবুব। এদিন জাহারা মিতুর স্বপ্নের মানুষটির সঙ্গে কথা বলিয়ে দিলেন তিনি।

জাহারা মিতু বলেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক পেজে শাবনূর আপুর জন্মদিন উপলক্ষে লিখেছিলাম ‘আপনাকে ভালো না বাসাটা অন্যায়।’ কথাটি যে তার কাছে পৌঁছে যাবে এটা ভাবিনি। তিনি শুরুতেই বললেন, ‘তুমি খুব ভালো লিখো।’ অনেকক্ষণ আলাপচারিতার মধ্যে একটি কথাই বারবার বলছিলাম, ‘জন্মদিন আপনার, কিন্তু সারপ্রাইজ পেলাম আমি। আমার জন্য দিনটি বিশেষ হয়ে গেল। গাজী মাহবুব ভাই এভাবে আমাকে সারপ্রাইজ দেবেন ভাবতেও পারিনি।’

তিনি আরও বলেন, ‘শাবনূর নামটি আমার কাছে ছোটবেলার আবেগ, স্বপ্নের চাইতে বেশি, পরাণভরা এক ভালোবাসার নাম। আপনাকে ভালোবাসি, এক আকাশ সমান ভালোবাসি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: