রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

জন্মদিন শাবনূরের, সারপ্রাইজ পেলেন জাহারা মিতু

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার সুপারহিট নায়িকা শাবনূর। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই আছেন পর্দার বাইরে। থাকেন সুদূর অস্ট্রেলিয়ায়। গতকাল শনিবার ছিল এই নায়িকার জন্মদিন। আর এদিন হাজারও ভক্ত-অনুরাগী তাকে জানিয়েছে শুভেচ্ছাবার্তা।

শাবনূরের দারুণ ভক্ত নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে এই চিত্রনায়িকাকে সারপ্রাইজ দিলেন নির্মাতা গাজী মাহবুব। এদিন জাহারা মিতুর স্বপ্নের মানুষটির সঙ্গে কথা বলিয়ে দিলেন তিনি।

জাহারা মিতু বলেন, ‘আমার ব্যক্তিগত ফেসবুক পেজে শাবনূর আপুর জন্মদিন উপলক্ষে লিখেছিলাম ‘আপনাকে ভালো না বাসাটা অন্যায়।’ কথাটি যে তার কাছে পৌঁছে যাবে এটা ভাবিনি। তিনি শুরুতেই বললেন, ‘তুমি খুব ভালো লিখো।’ অনেকক্ষণ আলাপচারিতার মধ্যে একটি কথাই বারবার বলছিলাম, ‘জন্মদিন আপনার, কিন্তু সারপ্রাইজ পেলাম আমি। আমার জন্য দিনটি বিশেষ হয়ে গেল। গাজী মাহবুব ভাই এভাবে আমাকে সারপ্রাইজ দেবেন ভাবতেও পারিনি।’

তিনি আরও বলেন, ‘শাবনূর নামটি আমার কাছে ছোটবেলার আবেগ, স্বপ্নের চাইতে বেশি, পরাণভরা এক ভালোবাসার নাম। আপনাকে ভালোবাসি, এক আকাশ সমান ভালোবাসি।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: