বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনায় উজিরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মানিকগঞ্জ স্বামী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেলিনা আক্তার গ্রেফতার সরকার উৎখাত করার চেষ্টা করলে নিজেরাই উৎখাত হয়ে যাবেন – খায়ের ভূঁইয়া এমপি দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ গৌরনদীতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে : প্রধানমন্ত্রী হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই

বরিশালে ৩৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি :: বরিশালে উজিরপুরে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার ইচলাদি টোল প্লাজা থেকে একটি প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তারকৃতরা হলেন, বানারিপাড়া উপজেলার বাইশারি ইউনিয়নের উত্তরকুল গ্রামের সত্তার বেপারির ছেলে মনির বেপারি( ৪৮) ও গাজিপুর সালডোবা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে খোরশেদ আলম।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হেসেন জানান, ঢাকা থেকে বিপুল পরিমান গাঁজা আসতেছে এমন সংবাদের ভিত্তিতে উজিরপুরের ইচলাদি টোল প্লাজায় চেকপোস্ট বসাই। এমন সময় একটি প্রাইভেটকার ভর্তি ৩৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করি এবং মাদক বহনের গাড়িটিও জব্দ করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইনস্পেক্টর ইশতিয়াক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এনায়েত হোসেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: