বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে তা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে।

ডা. দীপু মনি বলেন, এই নতুন শিক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। গত বছর পর্যন্ত শিক্ষাক্রমে ছিল ছয় দিন ক্লাস। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষাক্রম পাঁচ দিন করা হলেও নতুন বছরে শিক্ষা কার্যক্রম পাঁচ দিনই থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি বিভাগে তার আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। সবসময়ই কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এ মুহূর্তে আমাদের কোনো শিক্ষক সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: