মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: নতুন শিক্ষাক্রমে সপ্তাহে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে তা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন শ্রেণিকক্ষে পাঠদান হবে।

ডা. দীপু মনি বলেন, এই নতুন শিক্ষা কার্যক্রম প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত। গত বছর পর্যন্ত শিক্ষাক্রমে ছিল ছয় দিন ক্লাস। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষাক্রম পাঁচ দিন করা হলেও নতুন বছরে শিক্ষা কার্যক্রম পাঁচ দিনই থাকবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি বিভাগে তার আগের ১০ বছর কোনো শিক্ষক নিয়োগ হয়নি। গত চার বছরে সব শিক্ষক নিয়োগ হয়েছে। সবসময়ই কোনো কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন, কাজেই কিছু কিছু পদ শূন্য হয়, আবার সেই চাহিদা দিয়ে আমরা সেগুলো নিয়োগ করি। এ নিয়োগ প্রক্রিয়া যে খুব সহজ তা নয়। এ মুহূর্তে আমাদের কোনো শিক্ষক সংকট নেই। কোথাও শূন্য থাকলে তা পূরণ হয়ে যাচ্ছে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: