রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন ‘ঘাতক রোবট’ নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ফরাসি অপেরার সঙ্গে বাংলা অপেরা সুরের সম্মিলনে মুখর সন্ধ্যা বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা অভ্যুত্থানের মুখে পালিয়ে ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল গণ-অভ্যুত্থানের পর দাপট তৈরি হয়েছে বৈষম্যবাদী রাজনীতির

ঢাকার বায়ু খারাপ হয়েছে

নিউজ ডেস্ক :: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসের মান আজ গতকালের (সোমবার) চেয়ে খারাপ হয়েছে। আইকিউ এয়ারের সূচকে আজ ঢাকার স্কোর ১৯৫ যা গতকাল ছিল ১৫৬।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দেখা গেছে, ওই তালিকায় ২৬৫ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চীনের বেইজিং। পাকিস্তানের করাচি ২০০ স্কোর নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে। এর পরের অবস্থানেই রয়েছে ঢাকা।

তালিকায় দেখা গেছে, ঢাকার পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াংমাই, ভারতের কলকাতা, মুম্বাই ও দিল্লি; থাইল্যান্ডের ব্যাংকক এবং চীনের উহান।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ৯৯টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: