মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গভীর রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুকে গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী হুথিদের হামলা: সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য সুন্দরবনের ঢাংমারী খালে কুমিরের আক্রমণ দূরপাল্লার বাসে ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতি সাগরে নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সৌদি আরবকে ‘প্রতিরক্ষামূলক’ সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য, বলেছেন প্রধানমন্ত্রী বার্নহাম পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: গুতেরেস

নরসিংদী কোভিড-১৯ ডেডিকেডেট হাসপাতালে ৩টি এসি প্রদান

মোঃ রাসেল মিয়া, নরসিংদী প্রতিনিধি : সেবা প্রদানের সুবিধা ও সেবার মান বৃদ্ধিকল্পে নরসিংদী কোভিড-১৯ ডেডিকেডেট হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের জন্য ৩টি এয়ার কন্ডিশনার (এসি) প্রদান করেছে জেলা প্রশাসন।

আজ সোমবার (২৭জুলাই) দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এই এসি বিতরণ করা হয়। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসি প্রদান করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) মো. মোস্তফা কামাল।

হাসপাতালের পক্ষে এসি গ্রহণ করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন ও নরসিংদী জেলা হাসাপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মিজানুর রহমান।

এসময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই স্থানে নরসিংদী জেলায় করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনা পরিবীক্ষণের লক্ষ্যে একটি মত বিনিময় সভা করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: