সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনাম
পরীক্ষা ছাড়াই ‘ভেজাল’ ঘোষণা করায় ভোক্তা অধিদপ্তরে লিখিত অভিযোগ আদমদীঘিতে চাল মোড়কজাতকরণে পলিথিন ব্যবহার, রাইস মিল মালিককে জরিমানা শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার অন্যের হাই দেখে নিজেরও হাই ওঠে, আর চোখে পানিইবা আসে কেন ১০০ রানও করতে পারল না বাংলাদেশ ইলন মাস্ক তারুন্যের হিরো নাকি ভিলেন জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া ট্রাইব্যুনালে শুনানিতে ভার্চ্যুয়ালি অংশ নেওয়ার আবেদন শাহরিয়ার কবির ও মোজাম্মেল বাবুর এইচএসসির পুনর্নিরীক্ষণের ফলে প্রথমে ভুল, সংশোধিত ফলে যা জানা গেল ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

গাজীপুর সিটির নতুন মেয়র জায়েদা খাতুন

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজয়ের হাসি হাসলেন জায়েদা খাতুন। নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত করে গাজীপুরের প্রথম নারী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগের অ্যাডভোকেট আজমত উল্লা খান পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত দেড়টায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামে এ ফলাফল ঘোষণা করেন।

নতুন নগরমাতা জায়েদা খাতুনের জন্ম গাজীপুর সিটি করপোরেশনের কানাইয়া এলাকায় ১৯৬২ সালে ১০ ফেব্রুয়ারি। তার স্বামী মিজানুর রহমান পাঁচ বছর আগে মারা যান। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী।

মনোনয়নপত্র দাখিল করার আগে জায়েদা খাতুনকে রাজনীতিতে দেখা যায়নি। মূলত সাবেক মেয়র ছেলে জাহাঙ্গীর আলমের ইমেজকে ভিত্তি করেই তিনি রাজনীতিতে আসেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: