রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু

চিত্রনায়ক রিয়াজ এর এবার কোরবানি দেওয়া হয়নি

নিউজ ডেস্ক : করোনার কারণে এবারের ঈদটাও ঘরবন্দী কাটাচ্ছি। কারও সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এবার কোরবানি দেওয়া হয়নি। প্রতি বছর খুব আনন্দের সঙ্গে কোরবানি দিয়ে থাকি। এ বছর করোনার কারণে অনেকেই অসহায় হয়ে পড়েছে। শুরু থেকেই চেষ্টা করে আসছি, তাদের পাশে দাঁড়াতে। এবারের কোরবানির অর্থ সেসব মানুষের সেবায় ব্যয় করেছি।

ঈদের আনন্দটাও ফিঁকে হয়ে গেছে। ঈদের মতো বিশেষ দিনেও ঘরে সাদামাটা করে কাটাতে হচ্ছে। গত রোজার ঈদ যেমন কাটিয়েছি, এবারও সেভাবেই কাটছে। ঈদের টিভি অনুষ্ঠানগুলো দেখছি। পরিবারের সঙ্গে আনন্দ করছি, এই তো। এর বেশি কিছু তো হচ্ছে না। অথচ আগের ঈদগুলো কতই না আনন্দের ছিল।

ঈদে কোলাকুলি আর মুসাফাহা না করলে ঈদ, ঈদই মনে হয় না। সকালে ঈদের জামাতে নামাজ আদায় করার দিনগুলো খুব মিস করছি। এতদিন শৈশবের স্মৃতিগুলো খুব মিস করতাম। এখন স্বাভাবিক সময়টাকে খুব মিস করছি। স্বপ্নের মতো সেই দিনগুলো চোখের সামনে বারবার ভেসে উঠছে। বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি। কিন্তু কি করার, উপায়ও তো নেই। তাই বাধ্য হয়ে ও পরিবারের কথা চিন্তা করে বাসায়ই অবস্থান করছি।

সারা বছরের ব্যস্ততা ভুলে ঈদের সময়গুলোতেই আত্মীয়-স্বজনরা সবাই মিলে এক হতাম। সবার সঙ্গে দেখা, বাসায় যাওয়া-আসা, আনন্দ ফুর্তি করে ঈদের দিনগুলো কাটানো হতো। কিন্তু এবারও যে যার মতো বাসায়। ফোনে কথা হচ্ছে, কিন্তু তাতে কি আর সেই আনন্দ এনে দিতে পারে। এখন শুধু অপেক্ষা, কবে আবার সব কিছু স্বাভাবিক হবে। আবার আমরা স্বাধীন ভাবে চলাফেরা করব। সেই দিনগুলোর স্বপ্নই এখন দেখছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: