শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনাম
টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর

মৃত্যুর আগে গুগলে যা খুঁজছিলেন সুশান্ত

নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন গত ১৪ জুন। এর আগে বেশ কয়েকটি জিনিস ও নাম গুগলে খুঁজে দেখেন অভিনেতা। তার মোবাইল ও ল্যাপটপ পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। 

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহ্যার কয়েক ঘণ্টা আগে ‘যন্ত্রণাবিহীন মৃত্যু কীভাবে হয়’ কি ওয়ার্ডে গুগলে তা খুঁজে দেখেছিলেন সুশান্ত। সেই সঙ্গে গুগলে নিজের নামও খুঁজে দেখেন তিনি। এমনই তথ্য দিয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার।

পাশাপাশি সাবেক ম্যানেজার দিশা সালিয়ান ও মানসিক অবসাদ লিখে সার্চ দেন তিনি।

প্রসঙ্গত, সুশান্তর আত্মহত্যার কিছুদিন আগেই একটি ভবনের ১৪তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন দিশা। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্ত জানান, তিনি একদম ভেঙে পড়েছেন। এর সঙ্গে তার আত্মহত্যার সম্পর্ক আছে বলে সন্দেহ করছেন তদন্ত সংস্থার অনেকে।

এদিকে যদি প্রয়োজন পড়ে তাহলে সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বিহার পুলিশের পক্ষ থেকে।

সম্প্রতি সুশান্তের বাবার দায়ের করা এফআইআর ধরে মুম্বাই এসেছে পাটনার পুলিশের কয়েকজন সদস্য।

সুশান্তের মৃত্যুতে অযথা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুম্বাই পুলিশ যেখানে ঘটনার তদন্ত করছে, সেখানে সিবিআইকে ডাকার কোনও প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৪ জুন সকালে জুসের গ্লাস নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত। দুপুর বেলা তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: