মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শিরোনাম
আসছে সালমান শাহকে নিয়ে নতুন সিনেমা ইরানকে একঘরে করার হুমকি ট্রাম্পের, নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা নতুন আমদানি নীতি-২০২৬ জারি, এলসি ছাড়াই পণ্য আমদানির সুযোগ বন্ধুপ্রতিম দেশের সঙ্গে সম্পর্ক কতটা ইতিবাচক হওয়া উচিত, ভারতকে ভাবতে হবে: পানি সম্পদমন্ত্রী আগের সরকার রোহিঙ্গা সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গোপালগঞ্জে এস এ পরিবহনে পুলিশের অভিযান: কোটি কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য ও নথি জব্দ ক্রেতা নেই, হিমাগার থেকে আলু নিচ্ছে না কৃষক ও ব্যবসায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুলাউড়ায় বিএনপি নেতা আলমাছ কে বহিষ্কার নড়াইলে ইয়াবাসহ দম্পতি আটক চৌদ্দগ্রামে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে ডিসির মতবিনিময়

মৃত্যুর আগে গুগলে যা খুঁজছিলেন সুশান্ত

নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন গত ১৪ জুন। এর আগে বেশ কয়েকটি জিনিস ও নাম গুগলে খুঁজে দেখেন অভিনেতা। তার মোবাইল ও ল্যাপটপ পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। 

জিনিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আত্মহ্যার কয়েক ঘণ্টা আগে ‘যন্ত্রণাবিহীন মৃত্যু কীভাবে হয়’ কি ওয়ার্ডে গুগলে তা খুঁজে দেখেছিলেন সুশান্ত। সেই সঙ্গে গুগলে নিজের নামও খুঁজে দেখেন তিনি। এমনই তথ্য দিয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনার।

পাশাপাশি সাবেক ম্যানেজার দিশা সালিয়ান ও মানসিক অবসাদ লিখে সার্চ দেন তিনি।

প্রসঙ্গত, সুশান্তর আত্মহত্যার কিছুদিন আগেই একটি ভবনের ১৪তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন দিশা। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুশান্ত জানান, তিনি একদম ভেঙে পড়েছেন। এর সঙ্গে তার আত্মহত্যার সম্পর্ক আছে বলে সন্দেহ করছেন তদন্ত সংস্থার অনেকে।

এদিকে যদি প্রয়োজন পড়ে তাহলে সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে স্পষ্ট জানানো হয়েছে বিহার পুলিশের পক্ষ থেকে।

সম্প্রতি সুশান্তের বাবার দায়ের করা এফআইআর ধরে মুম্বাই এসেছে পাটনার পুলিশের কয়েকজন সদস্য।

সুশান্তের মৃত্যুতে অযথা রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। মুম্বাই পুলিশ যেখানে ঘটনার তদন্ত করছে, সেখানে সিবিআইকে ডাকার কোনও প্রয়োজন পড়ে না বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ১৪ জুন সকালে জুসের গ্লাস নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সুশান্ত। দুপুর বেলা তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: