সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
কোহলির নতুন বিশ্বরেকর্ড সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয় বরিশালে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পরিবারের স্বপ্ন পুরে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি উজিরপুরে শিশুদের স্বপ্নচিত্র অঙ্কন ও সুপ্ত প্রতিভা বিকাশে উৎসাহমূলক উপহার বিতরণে- এমপি পরিবহন গুলোকে নিয়ম মেনে রাস্তায় চললে নিরাপদে ঈদ যাত্রা সার্থক হবে – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মুন্সীগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজকে সভাপতি, মামুনকে সম্পাদক করে মেলান্দহে তৃতীয় শ্রেণির কর্মচারি সমিতি কমিটি গঠন

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে তৃতীয় শ্রেণির কর্মচারি সমিতি গঠন করা হয়েছে। ১৬ আগস্ট দুপুরে উমির উদ্দিন পাইলট হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উমির উদ্দিন স্কুলের অফিস সহকারি অনিল কুমার চন্দ্র এতে সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদ এসএম হান্নান দেওয়ানী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অফিস সহকারি সিরাজুল ইসলামকে সভাপতি, আদ্রা আ: মান্নান হাই স্কুলের অফিস সহকারি মামুন অর রশিদকে সাধারণ সম্পাদক, দাগি আলীয়া মাদ্রাসার অফিস সহকারি আ: ওয়াজেদকে সাংগঠনিক সম্পাদক, উমির উদ্দিন স্কুলের অফিস সহকারি অনিল কুমার চন্দ্রকে অর্থ বিষয়ক সম্পাদক, শ্যামপুর দাখিল মাদ্রাসার অফিস সহকারি মোজাফফর হোসেনক প্রচার সম্পাদক, হাবিবুর রহমান ডিগ্রি কলেজের অফিস সহকারি নূরুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং বালুআটা হাই স্কুলের অফিস সহকারি পারভীন আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: