বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাইবার আইন সংশোধনের প্রস্তাবে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত হওয়ার ঝুঁকি: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ফজর থেকে সূর্যোদয়: যেমন কাটত নবীজির সকালগুলো রোহিঙ্গা জেনোসাইড: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সরকার ৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে : শিক্ষামন্ত্রী পলাতক রাজনৈতিক দলের নেতা–কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির সতর্কতা রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায়

সিরাজকে সভাপতি, মামুনকে সম্পাদক করে মেলান্দহে তৃতীয় শ্রেণির কর্মচারি সমিতি কমিটি গঠন

জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে তৃতীয় শ্রেণির কর্মচারি সমিতি গঠন করা হয়েছে। ১৬ আগস্ট দুপুরে উমির উদ্দিন পাইলট হাই স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উমির উদ্দিন স্কুলের অফিস সহকারি অনিল কুমার চন্দ্র এতে সভাপতিত্ব করেন। সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদ এসএম হান্নান দেওয়ানী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে প্রস্তাব সমর্থনের মাধ্যমে হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজের অফিস সহকারি সিরাজুল ইসলামকে সভাপতি, আদ্রা আ: মান্নান হাই স্কুলের অফিস সহকারি মামুন অর রশিদকে সাধারণ সম্পাদক, দাগি আলীয়া মাদ্রাসার অফিস সহকারি আ: ওয়াজেদকে সাংগঠনিক সম্পাদক, উমির উদ্দিন স্কুলের অফিস সহকারি অনিল কুমার চন্দ্রকে অর্থ বিষয়ক সম্পাদক, শ্যামপুর দাখিল মাদ্রাসার অফিস সহকারি মোজাফফর হোসেনক প্রচার সম্পাদক, হাবিবুর রহমান ডিগ্রি কলেজের অফিস সহকারি নূরুল ইসলামকে দপ্তর সম্পাদক এবং বালুআটা হাই স্কুলের অফিস সহকারি পারভীন আক্তারকে মহিলা বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: