শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

শিরোনাম
বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ

মোংলা থেকে মোঃ নূর আলম : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট মঙ্গলবার বিকেলে সুন্দরবনের মরাপশুর এলাকায় অভিযান চালায় বনপ্রহরীরা।

এ সময় মাংস ছাড়াও তিনটি হরিণের মাথা, ১২টি পা, সাড়ে সাতশ ফুট ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র ও একটি নৌকা জব্দ করে অভিযানকারীরা।

পূর্ব সুন্দরবন বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে পালিয়ে যাওয়ার সময় তাদের চেহারা দেখে শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার আসামীরা হলেন, কবির হাওলাদার (৪৫), মোতালেব খাঁন (৫০), কামরুল (৪৫), রাসেল শেখ (২৮) ও আতাহার খান (৪৫)। এদের সকলের বাড়ী মোংলার চিলা এলাকায় বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: