মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ

মোংলা থেকে মোঃ নূর আলম : পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর খাল থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বনবিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট মঙ্গলবার বিকেলে সুন্দরবনের মরাপশুর এলাকায় অভিযান চালায় বনপ্রহরীরা।

এ সময় মাংস ছাড়াও তিনটি হরিণের মাথা, ১২টি পা, সাড়ে সাতশ ফুট ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র ও একটি নৌকা জব্দ করে অভিযানকারীরা।

পূর্ব সুন্দরবন বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তবে পালিয়ে যাওয়ার সময় তাদের চেহারা দেখে শনাক্ত করা গেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার আসামীরা হলেন, কবির হাওলাদার (৪৫), মোতালেব খাঁন (৫০), কামরুল (৪৫), রাসেল শেখ (২৮) ও আতাহার খান (৪৫)। এদের সকলের বাড়ী মোংলার চিলা এলাকায় বলেও জানান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: