রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

কুয়াশা ও বন্যার বিষয়ে সতর্ক করবে গুগল ম্যাপস

গুগল ম্যাপসে বেশ কিছু নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে গুগল। গত বৃহস্পতিবার ভারতে অনুষ্ঠিত গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে গুগল জানিয়েছে, গুগল ম্যাপসের মাধ্যমে নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি না, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট স্থানের কুয়াশা ও বন্যার তথ্য গুগলকে জানাতেও পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, গুগল ম্যাপে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানা যাবে। ফলে গুগল ম্যাপসের মাধ্যমে কুয়াশায় ঢাকা রাস্তার তথ্য বা নির্দিষ্ট স্থানের বন্যা পরিস্থিতি সম্পর্কে আগেই জানতে পারবেন ব্যবহারকারীরা। কুয়াশা ও বন্যা–সম্পর্কিত সতর্কবার্তা মূলত ব্যবহারকারীদের দেওয়া তথ্য ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে দেওয়া হবে। ফলে বর্ষা ও শীত মৌসুমে চলাচলের সময় নতুন সুবিধাগুলো ব্যবহারকারীদের সহায়তা করবে।

গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেকোনো রিভিউয়ের সারাংশ লিখে নেওয়ার সুযোগও যুক্ত করেছে গুগল। ফলে রেস্তোরাঁ, আবাসিক হোটেল বা বিভিন্ন স্থান সম্পর্কে গুগল ম্যাপসে থাকা একাধিক রিভিউ সম্পর্কে দ্রুত জানা যাবে। ফলে সব রিভিউ পড়ার প্রয়োজন হবে না। পাশাপাশি এ আইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: