বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত

কুয়াশা ও বন্যার বিষয়ে সতর্ক করবে গুগল ম্যাপস

গুগল ম্যাপসে বেশ কিছু নতুন সুবিধা যুক্তের ঘোষণা দিয়েছে গুগল। গত বৃহস্পতিবার ভারতে অনুষ্ঠিত গুগল ফর ইন্ডিয়া অনুষ্ঠানে গুগল জানিয়েছে, গুগল ম্যাপসের মাধ্যমে নির্দিষ্ট স্থানে কুয়াশা ও বন্যার পানি রয়েছে কি না, তা জানতে পারবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট স্থানের কুয়াশা ও বন্যার তথ্য গুগলকে জানাতেও পারবেন।

অনুষ্ঠানে জানানো হয়, গুগল ম্যাপে আবহাওয়ার হালনাগাদ তথ্য জানা যাবে। ফলে গুগল ম্যাপসের মাধ্যমে কুয়াশায় ঢাকা রাস্তার তথ্য বা নির্দিষ্ট স্থানের বন্যা পরিস্থিতি সম্পর্কে আগেই জানতে পারবেন ব্যবহারকারীরা। কুয়াশা ও বন্যা–সম্পর্কিত সতর্কবার্তা মূলত ব্যবহারকারীদের দেওয়া তথ্য ও প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে দেওয়া হবে। ফলে বর্ষা ও শীত মৌসুমে চলাচলের সময় নতুন সুবিধাগুলো ব্যবহারকারীদের সহায়তা করবে।

গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেকোনো রিভিউয়ের সারাংশ লিখে নেওয়ার সুযোগও যুক্ত করেছে গুগল। ফলে রেস্তোরাঁ, আবাসিক হোটেল বা বিভিন্ন স্থান সম্পর্কে গুগল ম্যাপসে থাকা একাধিক রিভিউ সম্পর্কে দ্রুত জানা যাবে। ফলে সব রিভিউ পড়ার প্রয়োজন হবে না। পাশাপাশি এ আইয়ের সাহায্যে সরু রাস্তার নির্দেশনাও দেখতে পারবেন চালকেরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: