শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন

অভিনেতার মৃত্যু, প্রাক্তন প্রেমিকাকে আইনি নোটিশ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকে বিতর্কে জড়িয়েছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। তিনিও বলিউডের একজন অভিনেত্রী। এবার জালিয়াতির অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

সমস্যা শুরু হয়েছে একটি অ্যাপ ঘিরে। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি পুলিশ। অ্যাপটির স্পন্সর ছিলেন রিয়া, এই অ্যাপের হয়ে প্রচারনাও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ এ পদক্ষেপ গ্রহন করেছে।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসেন রিয়া। রিয়ার বিরুদ্ধে সুশান্তের পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনে। গ্রেফতারও হয়েছিলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: