শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম

অভিনেতার মৃত্যু, প্রাক্তন প্রেমিকাকে আইনি নোটিশ

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকে বিতর্কে জড়িয়েছেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। তিনিও বলিউডের একজন অভিনেত্রী। এবার জালিয়াতির অভিযোগ উঠেছে এই অভিনেত্রীর বিরুদ্ধে।

সমস্যা শুরু হয়েছে একটি অ্যাপ ঘিরে। গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা হারিয়েছে বলে অভিযোগ। এই অভিযোগে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন দিল্লি পুলিশ। অ্যাপটির স্পন্সর ছিলেন রিয়া, এই অ্যাপের হয়ে প্রচারনাও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এমনই অভিযোগ। এই ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

তবে শুধু রিয়া নন। এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ এ পদক্ষেপ গ্রহন করেছে।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটা হয়নি। বরং কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোচনায় আসেন রিয়া। রিয়ার বিরুদ্ধে সুশান্তের পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনে। গ্রেফতারও হয়েছিলেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: