শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

শিরোনাম
গ্রাফিকস ডিজাইনার নেবে মাস্তুল ফাউন্ডেশন, মাসিক বেতন সর্বোচ্চ ৩৫ হাজার যে বনে শীত এলেই জড়ো হয় কোটি কোটি প্রজাপতি পথের জীবন শেষে আপন ঠিকানায় ফিরছেন মিনু রাজধানীতে চাপ কমাতে ৩ হাজার একরে ‘সেকেন্ডারি সিটি’ গড়ছে সরকার পাকিস্তান-বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভ্রাতৃপ্রতিম চেরনোবিল এখনো বসবাসের অযোগ্য হলেও হিরোশিমা ও নাগাসাকি কেন বাসযোগ্য কোন আমলে রিজিক বাড়ে? জেনে নিন এমন ৯ আমল দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার প্রকল্পের তালিকা প্রকাশ মেয়াদ শেষের পাঁচ মাস পর জনগণ নতুন করে ফ্যাসিবাদী শাসন মেনে নেবে না: সেলিম উদ্দিন চরমোনাইয়ের অগ্রহায়ণ মাহফিল শুরু আজ

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে আলাদা দুটি স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হোসেনাবাদ ও ফারাকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম জানান, হোসনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠের পাশের একটি মাচায় আশ্রয় নিলে তীব্র বজ্রপাতে কৃষক নিজাম, তরিকুল ও আওলাদ নিহত হয়। আর এতে আহত হয়েছে আরও ৬ জন। এদিকে, ফারাকপুরে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে জহুরা খাতুন নামে এক নারী নিহত হন।

তিনি আরও জানান, আহতরা বর্তমানে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: