শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম

কুষ্টিয়ায় বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে আলাদা দুটি স্থানে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হোসেনাবাদ ও ফারাকপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার কৃষক নিজামুদ্দিন, তরিকুল ইসলাম, আওলাদ হোসেন ও একই উপজেলার ফারাকপুর গ্রামের জহুরা খাতুন।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) খসরু আলম জানান, হোসনাবাদ এলাকায় মাঠে কৃষি কাজ করছিলেন কৃষক নিজাম, আওলাদ ও তরিকুল। হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠের পাশের একটি মাচায় আশ্রয় নিলে তীব্র বজ্রপাতে কৃষক নিজাম, তরিকুল ও আওলাদ নিহত হয়। আর এতে আহত হয়েছে আরও ৬ জন। এদিকে, ফারাকপুরে পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে জহুরা খাতুন নামে এক নারী নিহত হন।

তিনি আরও জানান, আহতরা বর্তমানে দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: