মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম
তিন দিনে ৫৫ দলের সঙ্গে সংলাপ করবে ইসি, কোন দল কবে কমলগঞ্জে ঐতিহ্যবাহী রাখাল নৃত্যের ছন্দে মণিপুরীদের রাস উৎসবের সূচনা সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ

হত্যাসহ ৮ মামলায় মুক্তাগাছার সাবেক মেয়র গ্রেপ্তার

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) হত্যাসহ ৮ মামলায় গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গ্রেপ্তার পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে মনিরাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৮ অক্টোরব) রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪’র সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ওই দিন বিকেলে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেপ্তার করে র‍্যাব।

ময়মনসিংহ র‍্যাব-১৪’র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আলও বলেন, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধর দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি ও ঘুষসহ নানান অভিযোগে থানা ও আদালতে ৮টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিলেন। ওই সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: