মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার সদ্য সাবেক মেয়র বিল্লাল হোসেন সরকারকে (৫৮) হত্যাসহ ৮ মামলায় গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
গ্রেপ্তার পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে মনিরাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (৮ অক্টোরব) রাতে ময়মনসিংহ র্যাব-১৪’র সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ওই দিন বিকেলে ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বিল্লাল হোসেন সরকারকে গ্রেপ্তার করে র্যাব।
ময়মনসিংহ র্যাব-১৪’র কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে পলাতক আসামি বিল্লাল হোসেন সরকার ডিএমপি ঢাকার ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আলও বলেন, বিল্লাল হোসেন সরকারের বিরুদ্ধর দখলদারিত্ব, চাঁদাবাজি, হত্যা, দুর্নীতি ও ঘুষসহ নানান অভিযোগে থানা ও আদালতে ৮টি মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিলেন। ওই সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।