মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম
সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির দেশের ৫৫ রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী জিন, জাদু ও বদনজর থেকে সুরক্ষার জন্য ৩৩ আয়াত সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা বললেন তথ্য প্রতিমন্ত্রী ‘পালিয়ে যাব না’ বলে যে পালায়, সে ‘আসি আসি’ বলেও আসবে না: হাসনাত আবদুল্লাহ ছোট পর্দায় চ্যাম্পিয়নস লিগের রোমাঞ্চের সঙ্গে থাকছে ক্রিকেটের লড়াই ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ২৯ নভেম্বর

খালিয়াজুরীতে বজ্রপাতে জেলে নিহত

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানবীর মিয়া (১৯) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তানবীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলেন- গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানবীরসহ তিনজন পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে নৌকায় করে মাছ ধরতে যায়। রাত দেড়টার দিকে বৃষ্টি ও প্রচুর বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে

তানবীরসহ তিনজনই গুরুতর আহত হন। অন্য জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন৷ পরে তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: