শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
কুলাউড়ায় রেলওয়ের পরিত্যক্ত ভবন ও হাজার একর জমি অবৈধ দখলে চৌদ্দগ্রামে বেতনভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ লোহাগড়ায় মতবিনিময় সভা ও পৌর শাখা কমিটি গঠন দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা শ্রাবণে উপবাস ভাঙুন পুষ্টিকর শুকনো ফলের লাড্ডুতে, রইল সহজ রেসিপি সৌদি আরবের নেতৃত্বাধীন সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যুক্ত হলো বাংলাদেশ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী ইউরেনাসের চাঁদ এরিয়েলে ছিল ১৬০ কিলোমিটার গভীর মহাসাগর: গবেষণা সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খালিয়াজুরীতে বজ্রপাতে জেলে নিহত

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানবীর মিয়া (১৯) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তানবীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর আহতরা হলেন- গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানবীরসহ তিনজন পার্শ্ববর্তী ইয়ারাবাজ হাওরে নৌকায় করে মাছ ধরতে যায়। রাত দেড়টার দিকে বৃষ্টি ও প্রচুর বজ্রপাত হয়। এসময় বজ্রপাতে

তানবীরসহ তিনজনই গুরুতর আহত হন। অন্য জেলেরা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন৷ পরে তাৎক্ষণিকভাবে গ্রামবাসী তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। আর বাকি দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসাপাতালে পাঠানো হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: