বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

নিসচার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের সম্মানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর, ঢাকা শাখার উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) মোহাম্মদপুর অঞ্চলের আহবায়ক সাংবাদিক ও গবেষক আ ফ ম মশিউর রহমান এবং সদস্য সচিব মো. শাহীনের নেতৃত্বে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন বিডি হেলথ সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. শফিকুল ইসলাম ভূইয়া ও বিশেষজ্ঞ মেডিকেল টিম।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা রবিউল ইসলাম রুবেল, আরো উপস্থিত ছিলেন ওয়াইবিএফ সভাপতি জোবায়ের সিদ্দিকী, শ্রমিক নেতা মিযানুল হক, সাইফুর রহমান, আহমদ আলী, নিসচা সদস্য জাহাঙ্গীর আলম রনি, অহিদুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, এনামুল হক সুমন, খালিদ হাসান, হোসনাইন রানা প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে ১০০ জনের অধিক পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হয়েছে।

চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবরোধ নিম্নমানের বালাইনাশক আমদানি ও উচ্চ মূল্যে বিক্রয়ে জড়িতদের শাস্তির দাবি

নিসচার নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) সবসময় পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের পাশে রয়েছে। এ ধরণের আয়োজন নিয়মিতই করা হবে।

আয়োজনে ওষুধ ও লজিস্টিক সাপোর্ট দিয়ে সহযোগীতা করেছে ইবনেসিনা ফার্মা, আলমানার হাসপাতাল, ডায়নামিক গ্রুপ, রেডিয়েন্স গ্লোবাল, এম্বেসি বাংলাদেশ ইমিগ্রেশন সলিউশনস ও সাতমসজিদ আইডিয়াল ইনস্টিটিউট।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: