বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে কোটালীপাড়ায় ১৬৪ পিস নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস প্রবাসীদের জরুরি নির্দেশনা দিলো কাতার, না মানলে শাস্তি শনিবার খুলনা বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে এক ম্যাচে যত রেকর্ড গড়লেন মেসি

মেয়ে পরীক্ষার কেন্দ্রে, বাইরে অপেক্ষারত মায়ের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন মেয়ে। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠের পাশে মেয়ের জন্য বাইরে অপেক্ষা করছিলেন মা শামীম আরা বেগম। সেখানে বুকে ব্যথা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশকে জানানো হলে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ওই অভিভাবক মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশপাশের মানুষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শামীম আরা বেগমের মেয়ে আরোয়া তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা মিরপুর-১৩ নম্বরে থাকতেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: