মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম ‘আকভান’ আসেনি: তবু কেন এত্ত ক্ষতি তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে

মেয়ে পরীক্ষার কেন্দ্রে, বাইরে অপেক্ষারত মায়ের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিচ্ছিলেন মেয়ে। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠের পাশে মেয়ের জন্য বাইরে অপেক্ষা করছিলেন মা শামীম আরা বেগম। সেখানে বুকে ব্যথা হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুচ্ছ পরীক্ষা দিতে এসে এক শিক্ষার্থীর অভিভাবক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশকে জানানো হলে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ওই অভিভাবক মেয়েকে পরীক্ষার হলে রেখে মুহসীন হল মাঠের পাশে অপেক্ষা করছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশপাশের মানুষ ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শামীম আরা বেগমের মেয়ে আরোয়া তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০২৩-২৪ সেশনের কৃষি গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারা মিরপুর-১৩ নম্বরে থাকতেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: