সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
গ্যাসচেম্বার হওয়ার আগেই ঢাকাকে বাঁচাতে হবে শীতে গোসলের আগে ও পরে কোন তেল মাখবেন সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা কানাডায় উচ্চশিক্ষা: মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ মোদিকে যাঁরা ক্ষমতায় এনেছিলেন, তাঁরাই কেন মুখ ফিরিয়ে নিচ্ছেন দেশের বাজারে কমছে স্বর্ণের দাম, আরো কমবে নাকি বাড়বে? প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা এআইয়ের যুগে গুরুত্বপূর্ণ দক্ষতা হলো সঠিক প্রশ্ন করতে পারা—সোহেল রহমান, কম্পিউটারবিজ্ঞানী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি

বরিশালের হিজলায় পিতা হত্যার দায়ে ২ ভাই গ্রেফতার

বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে পিতাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে আটক করেছে থানা পুলিশ। পাশাপাশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত আনিস হাওলাদার (৬৫) এর মরদেহ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন লিখিত অভিযোগ না দেয়া হলে আটককৃত দুই সহোদর জাহিদ (৩৩) ও রাকিব (২০) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার। তিনি জানান, বৃহষ্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। যা একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রুপ নেয়। এসময় তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার তাদের ছাড়াতে আসেন।

সেসময় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং কিছুসময় পরে অসুস্থ হয়ে পরেন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়। দুপুরে ১২ টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পরেন। এসময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন।

যেখানে মৃত আনিস হাওলাদারে শরীরে আঘাতের চিহ্ন দেখা পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পাশাপাশি ঘটনার সাথে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: