রবিবার, ১০ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

বরিশালের হিজলায় পিতা হত্যার দায়ে ২ ভাই গ্রেফতার

বরিশাল প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলার মাউলতলা গ্রামে পিতাকে হত্যার অভিযোগে দুই ছেলেকে আটক করেছে থানা পুলিশ। পাশাপাশি শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নিহত আনিস হাওলাদার (৬৫) এর মরদেহ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

অপরদিকে পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোন লিখিত অভিযোগ না দেয়া হলে আটককৃত দুই সহোদর জাহিদ (৩৩) ও রাকিব (২০) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার। তিনি জানান, বৃহষ্পতিবার দিবাগত রাত ৯ টার দিকে পারিবারিক বিষয় নিয়ে জাহিদ ও রাকিবের মধ্যে ঝগড়া হয়। যা একপর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামারিতে রুপ নেয়। এসময় তাদের বাবা দিনমজুর আনিস হাওলাদার তাদের ছাড়াতে আসেন।

সেসময় তিনি আঘাতপ্রাপ্ত হন এবং কিছুসময় পরে অসুস্থ হয়ে পরেন। পরে রাতেই আনিস হাওলাদারের মৃত্যু হয়। দুপুরে ১২ টার দিকে সন্তানরা তার মরদেহের জানাজা শেষে দাফন কাজে ব্যস্ত হয়ে পরেন। এসময় স্থানীয় সূত্রে বিষয়টি থানা পুলিশ জানতে পারে। থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করেন।

যেখানে মৃত আনিস হাওলাদারে শরীরে আঘাতের চিহ্ন দেখা পাওয়া গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। পাশাপাশি ঘটনার সাথে সম্পৃক্ত দুই ছেলে জাহিদ ও রাকিবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: