বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ভ্যানচালকের মৃত্যু, ছোট ভাই লাইফ সাপোর্টে ‘আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে’ কর্মী নেবে ব্যাংক এশিয়া, স্নাতক পাসেই আবেদনের সুযোগ সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৬৩২ জন এআই দিয়ে বিসিএস গেজেট জালিয়াতি, কুয়াকাটায় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবক মারা গেছেন, এলাকায় উত্তেজনা ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি যুক্তরাষ্ট্রে বোমারু বিমানসহ চীনের প্রেসিডেন্ট সিকে বিরল অভ্যর্থনা ট্রাম্পের কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৮ থানার পুলিশ, আটক ৬২৪

চাটখিলে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে।

নিহত ফজলুল হক (৫১) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ইলিয়াছ মিয়ার ছেলে। তিন সন্তানের জনক ছিলেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো দুলাল মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চাটখিল বাজারস্থ ডাক বাংলা এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, চাটখিল বাজারে একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বসবাস করত ফজুলল হক। প্রতিদিনের ন্যায় রিকশা চালানো শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাসার পাশ্ববর্তী একটি ঘরে অটোরিকশাটি চার্জে লাগানোর জন্য যান তিনি। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তাকে ফিরে আসতে না দেখে পরিবারের লোকজন ওই ঘরটিতে গিয়ে বিদ্যুতের লাইন জড়ানো অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: