সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

শিরোনাম
ক্যানসারে আক্রান্ত সাবেক সহকর্মীর ১৪ বছর ধরে সেবাযত্ন করছেন ঝাং জি কমলগঞ্জে মণিপুরী পল্লিতে সাজ সাজ রব, রাস উৎসবের প্রস্তুতি চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে হজযাত্রীদের এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’

যুবাদের প্রশংসায় বিশ্ব গণমাধ্যম

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায় আকবর আলীর দল। আর এ ম্যাচ শেষে বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগার যুবারা।

ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো তাদের মূল শিরোনাম করেছে, আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতালো।

ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করলো।

বিবিসি লিখেছে, ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো বাংলাদেশ। এনডি টিভি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বিষ্ণুর পারর্ফম ম্লান করে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, বিষ্ণুই ভয় জয় করে বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

আনন্দবাজার লিখেছে, কাজে এলো না বিষ্ণুইর স্পেল, ইতিহাস গড়ল বাংলাদেশ। ডন লিখেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের ৩ উইকেটের জয়।

স্কাই স্পোর্টস লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো। সুপার স্পোর্ট শিরোনাম করেছে, বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: