রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

যুবাদের প্রশংসায় বিশ্ব গণমাধ্যম

 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে বৃষ্টি আইনে ৩ উইকেটে জয় পায় আকবর আলীর দল। আর এ ম্যাচ শেষে বিশ্ব গণমাধ্যমে প্রশংসায় ভাসছে টাইগার যুবারা।

ক্রিকেটের সবচেয়ে বড় নিউজ পোর্টাল ক্রিকইনফো তাদের মূল শিরোনাম করেছে, আকবর আলী, শরিফুল ইসলামরা বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতালো।

ক্রিকবাজ লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

আইসিসি তাদের পেজের মূল শিরোনামে লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয়ের মধ্যদিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিশ্চিত করলো।

বিবিসি লিখেছে, ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো বাংলাদেশ। এনডি টিভি তাদের শিরোনাম করেছে, বাংলাদেশ ভারতকে হারিয়ে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, বিষ্ণুর পারর্ফম ম্লান করে ভারতকে হারিয়ে বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো।

ইন্ডিয়া টুডে শিরোনামে লিখেছে, বিষ্ণুই ভয় জয় করে বাংলাদেশ প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।

আনন্দবাজার লিখেছে, কাজে এলো না বিষ্ণুইর স্পেল, ইতিহাস গড়ল বাংলাদেশ। ডন লিখেছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের ৩ উইকেটের জয়।

স্কাই স্পোর্টস লিখেছে, প্রথমবারের মতো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো। সুপার স্পোর্ট শিরোনাম করেছে, বাংলাদেশ প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: