শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম
প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময় সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্ল্যাটফর্ম পিএসসিআরএসের যাত্রা শুরু রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন

ফারুককে সিঙ্গাপুর নেয়া হতে পারে

নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই জ্বরে আক্রান্ত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। করোনা ও টাইফয়েড, ডেঙ্গু, ম্যালেরিয়ার নমুনাও পরীক্ষা করা হলেও সবই নেগেটিভ এসেছে বলে জানালেন ফারুকের স্ত্রী ফারহানা ফারুক।

তিনি বলেন, ‘কোন ভাবেই জ্বর কমছেনা ফারুকের। অবস্থা দিনে দিনে অবণতি হচ্ছে। টেস্টে কোনো রোগের নমুনা পাওয়া যাচ্ছেনা।’

এর আগে জ্বরে আক্রান্ত হলে১৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা ফারুককে। প্রাথমিকভাবে ধারণা করা হয় করোনায় আক্রান্ত এ অভিনেতা। কিন্তু পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

এরপর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ৩১ আগস্ট তাকে আবার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ইউনাইটেডে বেশ কয়েকদিন চিকিৎসা শেষেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে ৫ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে (অ্যাপোলো) স্থানান্তর করা হয়েছে।

ফারুকের স্ত্রী ফারহানা জানান, ফারুকের শরীরের তাপমাত্র ১০১ ডিগ্রির নিচে নামছে না। শরীরও দুর্বল হয়ে পড়েছে।তেমন কিছূই খেতে পারছেনা।

এদিকে ফারুকের রক্তে জটিল সংক্রমণ দেখা দিয়েছে বলে জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা। এই সংক্রমণ থেকে খারাপ কিছু হতে পারে বলেও জানান তারা। সেজন্য দ্রুত তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। তাই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগও হচ্ছে। করোনার কারণে বর্তমানে বিদেশে যাতায়াতে অনেক জটিলতা আছে। এসব মোকাবিলা করে উনাকে দ্রুত সিঙ্গাপুরে নেয়ার চেষ্টা করা হবে বলেই জানানো হয়েছে ফারুকের পরিবারের পক্ষ থেকে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: