বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ ছাত্রলীগ নেত্রী, অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশী। তিনি পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। গতকাল বৃহস্পতিবার তাকে ঐ পদ থেকে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. শাহজামানকে দায়িত্ব দেওয়া হয়।

একই সঙ্গে অধ্যাপক রুহুল আমিনকে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মিজানুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: