মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় ৪১ হাজার ৫৯৬ অবৈধ প্রবাসী আটক বোন পরিচয়ে টাকা দাবি তরুণীর, সতর্ক করে যা বললেন অভিনেত্রী অহনা আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম কমল কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? শুধু আইন করে নয়, জনসচেতনতার মাধ্যমেই মাদক নির্মূল সম্ভব: মির্জা ফখরুল দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া

মঞ্চে লুটিয়ে পড়া সাবিনা ইয়াসমিন, নেওয়া হলো হাসপাতালে

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার (৩১ জানুয়ারি) ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ নামে একটি গানের অনুষ্ঠান চলছিল। গাইছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত।

একটি গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।’

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এক্যান্সারের চিকিৎসায় ছুটেছেন দেশ-বিদেশে। আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: