শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ ও গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জামায়াতের বিক্ষোভ কৃষিপণ্য রপ্তানি বেড়েছে ২৬.৫% ইউপি নির্বাচন: নির্দলীয় ভোটে দলীয় প্রভাব কমাতে চায় কমিশন নগদ ডলার বিক্রিতে ব্যাংকের জন্য সর্বোচ্চ দর নির্ধারণ ফল পরিবর্তন হওয়া উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ধর্মমন্ত্রী তিন দিনব্যাপী শিল্পমেলা: এক ছাদের নিচে ৬৪ জেলার পণ্য আনছে বিসিক বরিশালের মুলাদী: কঙ্কালসার সেতুতে ঝুঁকিপূর্ণ পারাপার গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী

মঞ্চে লুটিয়ে পড়া সাবিনা ইয়াসমিন, নেওয়া হলো হাসপাতালে

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুক্রবার (৩১ জানুয়ারি) ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ নামে একটি গানের অনুষ্ঠান চলছিল। গাইছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি।

তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিঠি আনোয়ার। তিনি জানান, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত।

একটি গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দুই একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।’

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এক্যান্সারের চিকিৎসায় ছুটেছেন দেশ-বিদেশে। আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একইমঞ্চে শনিবারও তার গান গাওয়ার কথা ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: