সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম
বদলিজনিত কারণে পটুয়াখালী শাখা থেকে বিদায় নিলেন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক সৈয়দ ফেরদৌস মাহমুদ রাকিব ‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’ ঘরের গণ্ডি পেরিয়ে আনন্দের খোঁজে নারীদের ‘উড়ন্ত ঘুড়ি’ যৌথ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ভৈরব পৌর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাধারণ সম্পাদক ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার ২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন কুয়াকাটায় শুরু হচ্ছে শত বছরের রাস উৎসব বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়বে: শিক্ষামন্ত্রী

শিবপুরে জনগণের দোরগোড়ায় প্রশাসন

মোঃরাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান আজ শুক্রবার( ১১ সেপ্টেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়ন সফর করেন। পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসানুল সানি এলিছ ও পরিষদের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে পুটিয়া বাজার পরিদর্শনের পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে স্থানীয়দের জনগণের সাথে কথা বলেন।

পুটিয়া বাজারকে আরো ব্যবসাবান্ধব ও জনবান্ধব করার লক্ষ্যে নানাবিধ করনীয় বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া উপস্থিত সকলকে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং করোনা মোকাবেলায় সচেতন হওয়ার আহবান জানান। এবং প্রয়োজনে উপজেলা প্রশাসনকে এসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। পুটিয়া ইউনিয়নের শান্তি-শৃঙখলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: