শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

শিবপুরে জনগণের দোরগোড়ায় প্রশাসন

মোঃরাসেল মিয়া,নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান আজ শুক্রবার( ১১ সেপ্টেম্বর) উপজেলার পুটিয়া ইউনিয়ন সফর করেন। পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসানুল সানি এলিছ ও পরিষদের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং ইউনিয়ন এর সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাথে নিয়ে পুটিয়া বাজার পরিদর্শনের পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে স্থানীয়দের জনগণের সাথে কথা বলেন।

পুটিয়া বাজারকে আরো ব্যবসাবান্ধব ও জনবান্ধব করার লক্ষ্যে নানাবিধ করনীয় বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া উপস্থিত সকলকে ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং করোনা মোকাবেলায় সচেতন হওয়ার আহবান জানান। এবং প্রয়োজনে উপজেলা প্রশাসনকে এসংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। পুটিয়া ইউনিয়নের শান্তি-শৃঙখলা রক্ষাসহ সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: