বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

মায়ের কথা – মোঃ মোবারক হোসেন

বাহান্নতে বলল খোকা, মাগো এবার চলি
ফিরিয়ে দিলো মায়ের ভাষা, বুকের রক্ত ঢালি।
উনসত্তরে আমায় বলে “মাগো তুমি শুনো
আন্দোলনে শহীদ হলে দুঃখ পেওনা কোনো”।
ঘাতকের এক গুলি এসে, বিধলো খোকার বুকে,
রাজপথে লুটিয়ে পড়ে, জীবন দিলো সুখে।
একাত্তরের খোকা আবার, বলল মাগো যাই,
লাল-সবুজের পতাকা দিল, ফিরে আসে নাই।
উননব্বইয়ে খোকা আবার বলল ‘মাগো শুনো’
তোমার বুকে স্বৈরাচার, থাকবে বলো কেন?
মিছিল নিয়ে সবার আগে, হয় সে আগুয়ান,
স্বৈরাচারের বুলেট তার, কেড়ে নিল প্রাণ।
চব্বিশে বললো খোকা, তোমার শান্ত ছেলে
কোটা প্রথা বাতিল করে, ফিরবো তোমার কোলে।
মনে ছিলো মাতৃভক্তি, বুকে কোটার ঝড়,
ঘাতকের প্রতি শ্লোগান ছিল”
গুলি খেয়ে মরতে রাজি, করবি গুলি কর।”
নমরুদের নিষ্ঠুর বুলেট, লাগলো তার বুকে
শক্তি ফিরে পেল জাতি, তার মৃত্যুর শোকে
আন্দোলনে উঠলো কেঁপে জাগলো সারাদেশ
স্বৈরাচারীর পতন হলো মুক্তি পেল দেশ।

-সমাপ্ত-


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: