বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

নতুন জুটি কারিনা-কার্তিক

হালের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কারিনা কাপুর খান? ডিজাইনার মণীশ মালহোত্রা পোশাক গায়ে জড়িয়ে তারা যেভাবে ফ্যাশন র‌্যাম্পে হাঁটলেন, তাই দেখে প্রশ্ন উঠেছে অনেকের মনে। কৌতূহল বলিউডেও।

সম্প্রতি কার্তিক ও কারিনার একটি ভিডিও শেয়ার করে কারিনা কাপুর ফ্যান ক্লাব। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় সেই ভিডিও।

সঙ্গে ছিল নজর কাড়া ছবিও। শো-এ কারিনা পরেছিলেন উজ্জ্বল রঙের লেহেঙ্গা। কার্তিক সেজেছিলেন শার্ট-কুর্তা ও পায়জামায়। দুই তারকাকেই ভীষণ সুন্দর লাগছিল। পোশাকের সঙ্গে মিলিয়ে ছোট চুলে অভিনবত্ব আনেন সাইফ আলী খানের স্ত্রী। নতুন হেয়ার স্টাইলে তিনি যথারীতি বাজিমাত করেছেন।

কার্তিকের এর আগের ছবি ছিল ভূমি পেডনেকার ও অনন্যা পাণ্ডের সঙ্গে ‘পতি পত্নী আউর ওহ’। সেটি ভালো ব্যবসা করেছে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সারা আলী খানের বিপরীতে অভিনীত ‘লাভ আজকাল’।

এদিকে অক্ষয় কুমারের সঙ্গে কারিনার ‘গুড নিউজ’ বক্স অফিসে ভালো খবরই দিয়েছে গত ডিসেম্বরে। বর্তমানে ব্যস্ত আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আলোচিত সিনেমাটি মুক্তি পাবে বছরের শেষ দিকে। এর মাঝে মুক্তি পেতে পারে ‘আংরেজি মিডিয়াম’, সঙ্গে আছেন ইরফান খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: