রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের সমাজ ও নারীর ইতিহাসের আকরগ্রন্থ ‘নির্বাচিত বেগম’ বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান ‘মাদক-জুয়ার টানব লাগাম, সবার আগে নিজের গ্রাম’ স্লোগানে পীরগাছায় সমন্বয় সভা নোয়াখালীতে তিন কোটি টাকার সুপারিসহ ২৫ পাচারকারী আটক টিকটকে পরিচয়, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী নুর হায়াতি প্রাথমিকে শিক্ষা সমাপ্তির হার বেড়ে ৯০ শতাংশ ২১০ বছর আগে তাজমহল থেকে নেওয়া মার্বেল পাথর উঠছে নিলামে, সম্ভাব্য দাম কত আইডিয়াল স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি, আবেদন করবেন যেভাবে রামগড়ের বৌদ্ধ বিহারে পার্বত্যমন্ত্রীর প্রার্থনা, উন্নয়ন নিয়েও মতবিনিময়

নতুন জুটি কারিনা-কার্তিক

হালের জনপ্রিয় নায়ক কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কারিনা কাপুর খান? ডিজাইনার মণীশ মালহোত্রা পোশাক গায়ে জড়িয়ে তারা যেভাবে ফ্যাশন র‌্যাম্পে হাঁটলেন, তাই দেখে প্রশ্ন উঠেছে অনেকের মনে। কৌতূহল বলিউডেও।

সম্প্রতি কার্তিক ও কারিনার একটি ভিডিও শেয়ার করে কারিনা কাপুর ফ্যান ক্লাব। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় সেই ভিডিও।

সঙ্গে ছিল নজর কাড়া ছবিও। শো-এ কারিনা পরেছিলেন উজ্জ্বল রঙের লেহেঙ্গা। কার্তিক সেজেছিলেন শার্ট-কুর্তা ও পায়জামায়। দুই তারকাকেই ভীষণ সুন্দর লাগছিল। পোশাকের সঙ্গে মিলিয়ে ছোট চুলে অভিনবত্ব আনেন সাইফ আলী খানের স্ত্রী। নতুন হেয়ার স্টাইলে তিনি যথারীতি বাজিমাত করেছেন।

কার্তিকের এর আগের ছবি ছিল ভূমি পেডনেকার ও অনন্যা পাণ্ডের সঙ্গে ‘পতি পত্নী আউর ওহ’। সেটি ভালো ব্যবসা করেছে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে সারা আলী খানের বিপরীতে অভিনীত ‘লাভ আজকাল’।

এদিকে অক্ষয় কুমারের সঙ্গে কারিনার ‘গুড নিউজ’ বক্স অফিসে ভালো খবরই দিয়েছে গত ডিসেম্বরে। বর্তমানে ব্যস্ত আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ নিয়ে। আলোচিত সিনেমাটি মুক্তি পাবে বছরের শেষ দিকে। এর মাঝে মুক্তি পেতে পারে ‘আংরেজি মিডিয়াম’, সঙ্গে আছেন ইরফান খান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: