শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম
এসএমই খাতে ব্যাংকের ৩৫% বিনিয়োগ চান গভর্নর ফল খাওয়ায় বিশেষজ্ঞ ছিল ‘নরকের মুরগি’ খ্যাত ডাইনোসর ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা মূল্যস্ফীতি কমাবে: গভর্নর আমবয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী নিয়ামতপুরে পিকআপসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা হবে এআই-নির্ভর: শিক্ষামন্ত্রী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, সেদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই: শিক্ষামন্ত্রী জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে: আইজিপি রায় অনুযায়ী রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ইতালিতে কারাগারে বন্দিদের ‘ঘনিষ্ঠ মুহূর্ত’ কাটাতে খোলা হলো কক্ষ

ইতালিতে কারাবন্দিদের জন্য প্রথমবারের মতো খোলা হয়েছে ‘সেক্স রুম’। কারাগারে সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর জন্য শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির মধ্যাঞ্চলের আমব্রিয়ার একটি কারাগারে আনুষ্ঠানিকভাবে এই কক্ষ চালু করা হয়। এদিন এক কারাবন্দি তার নারী সঙ্গীকে নিয়ে ওই কক্ষে প্রবেশ করেন।

শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

দেশটির সাংবিধানিক আদালত রায় দিয়েছিলেন, কারাবন্দিদেরও তাদের সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর অধিকার রয়েছে। এরপরই কিছু কারাবন্দিকে এ সুযোগ দেওয়া হচ্ছে।

আমব্রিয়ার কারাবন্দিদের অধিকার বিষয়ক সংস্থার কর্মকর্তা জিওসেপ্পে কাফোরিও বলেছেন, ‘আমরা খুব খুশি। সবকিছু বেশ ভালোভাবে হয়েছে। এটির সঙ্গে সংশ্লিষ্ট সবার সর্বোচ্চ গোপনীয়তা যেন নিশ্চিত থাকে সেটি অব্যাহত রাখা জরুরি।’

জিওসেপ্পে কাফোরিও বলেন, ‘আমরা বলতে পারি একটি পরীক্ষা বেশ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনে এটি চলতে থাকবে।’

এর আগে, গত বছরের জানুয়ারিতে ইতালির সাংবিধানিক আদালত এক ঐতিহাসিক রায়ে বলেছিলেন, বন্দিদের তাদের স্বামী/স্ত্রী অথবা সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার থাকা উচিত। আর এসময় কোনো কারারক্ষী সেখানে উপস্থিত থাকতে পারবে না।

আদালত ওই সময় আরও জানান, ইউরোপের অন্যান্য দেশ যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন, নেদারল্যান্ড এবং সুইডেনে এই প্রথা আগে থেকেই চলে আসছে।

গত সপ্তাহে ইতালির বিচারমন্ত্রী একটি গাইডলাইন প্রকাশ করেন। এতে বলা হয়, বন্দি ও তাদের সঙ্গীদের জন্য তৈরি করা এই বিশেষ কক্ষে একটি খাট এবং টয়লেট থাকতে হবে এবং তারা যেন একসঙ্গে সর্বোচ্চ দুই ঘণ্টা থাকতে পারেন সেটি নিশ্চিত করতে হবে।

গাইডলাইনে আরও বলা হয়, এ রুমের দরজা খোলা রাখতে হবে। যেন বিশেষ কোনো পরিস্থিতির সৃষ্টি হলে কারারক্ষীরা সেখানে প্রবেশ করতে পারেন।

ইউরোপের মধ্যে ইতালির কারাগারগুলো অন্য দেশের তুলনায় জনবহুল। বর্তমানে দেশটির সব কারাগারে ৬২ হাজার বন্দি আছেন, যেটি ধারণক্ষমতার ২১ শতাংশ বেশি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: