বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনাম
নকআউটের লড়াইয়ে ইকুয়েডরের সামনে জার্মানি ভেনেজুয়েলাকে সাহায্য করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’: ট্রাম্প হজ শেষে এপর্যন্ত দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি বাংলাদেশি হাজী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত গোপালগঞ্জে বিএনপি’র বিশাল বিক্ষোভ-সমাবেশ: মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের ঘোষণা সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন জেলা প্রশাসন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয় নদী পুনরুদ্ধারে সরকার মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে: শিবালয়ে ত্রাণমন্ত্রী সাংবাদিকের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন লক্ষ্মীপুরে ২মাস ধরে নিখোঁজ কলেজছাত্রী, ফিরে পেতে পরিবারের আকুতি

মানিকগঞ্জ সদর থানার আয়োজনে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী: আজ ২০ সেপ্টেম্বর ২০২০ ইং  দুপুরে শহরের পশ্চিম দাশরা এলাকার ৬ নং বিট পুলিশিং কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এস.আই টুটুল উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ সদর থানার  ওসি আকবর আলী খান।

এসময় অনন্যের মাঝে কমিউনিটি পুলিশিং ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কমিউনিটি পুলিশিং ফোরামের সহ- সভাপতি আবুল হাসেম মাস্টার, আবুল বাশার সবুজ, সাধারন সম্পাদক হবিবুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক এমএম জনি, এডভোকেট মতিন, পৌর কাউন্সিলর ডা: জেসমিন আক্তার সাংবাদিক নেহাত হাসান সবুজ, শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য মোঃআকাশ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান আলোচক সদর থানার ওসি আকবর আলী খান বলেন,  মাননীয় আইজিপি মহোদয় এবং ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় ও মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা বাস্তবায়নে মানুষের দৌড়গোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার জন্য মানিকগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে। বিদেশে যাওয়ার লক্ষ্যে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের জন্য মানুষকে অনেক ঘুরতে হতো। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদনের পর এখন মানুষ ঘরে বসেই এসএমএস এর মাধ্যমে তার পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের অগ্রগতি দেখতে পান এবং কাউকে ঘুরতে হয় না। মামলা, জিডি, অভিযোগ বা কোর্ট পিটিশন মামলার ক্ষেত্রে আগে মানুষকে অনেক ঘুরতে হতো।

কিন্তু এখন মামলা, জিডি, অভিযোগ বা কোর্ট পিটিশন মামলা সঠিক ও সুষ্ঠু ভাবে তদন্ত সম্পন্ন করে যথা সময়ে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়। তিনি মামলা, জিডি, অভিযোগ, কোর্ট পিটিশন বা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে পুলিশ বা তৃতীয় কোন পক্ষের সহিত অবৈধ আর্থিক লেনদেন হতে সম্পূর্ণ বিরত থাকার জন্য এবং পুলিশের নিকট জনগণ যে সেবার দাবীদার তা বুঝে নেওয়ার জন্য মানিকগঞ্জ বাসীকে অনুরোধ করে। ওসি আকবর আলী খান অবৈধ লেনদেন ও দুর্নীতি মুছে দিয়ে মানিকগঞ্জ থানাকে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: