শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন

আতিয়ার রহমান, স্টাফ করসপন্ডেন্ট, নড়াইল : নড়াইলে হকার্স মার্কেটের ব্যবসায়িদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় নড়াইলের রুপগঞ্জ বাজারে হকার্স মার্কেটের সামনে হকার্স মার্কেটের ব্যবসায়িদের আয়োজনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার, লিখিত বক্তব্যে বলা হয়, ২১ বছর ধরে তারা ব্যবসা করে আসছে। নড়াইল শহরের ভিতর দিয়ে ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মান কাজ শুরু হলে, ব্যবসায়িরা নিজ উদ্যোগে তাদের ব্যবসায়ি প্রতিষ্ঠান সরিয়ে নেন, সে সময় তৎকালিন জেলা প্রশাসকের নিকট পুনঃবাসনের দাবি জানালে তিনি মৌখিক ভাবে জানান এ কাজ শেষ হলে, রাস্তার পার্শ্বে হকার্স মার্কেটের আওতাধীন অবশিষ্ট জায়গা যদি থাকে তাহলে সেখানে ক্ষতিগ্রস্থ দোকানীদের পুনঃবাসন করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের কথায় আশ্বস্ত হয়ে আমরা নির্মান কাজ শেষ হওয়ার পর নিজ খরচে রাস্তার অবশিষ্ট জায়গায় খুপড়ি দোকান ঘর নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে বিভিন্ন মহলে ভুয়া তথ্য দিয়ে আমাদের উচ্ছেদের পায়তারা করছে। সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করিয়েছে।

জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে জেলা প্রশাসক মহোদয়কে বিভিন্ন মহল থেকে নিয়মিত চাপ প্রয়োগ করছে। এই মার্কেটে আগে যারা ব্যবসা পরিচালনা করতো বর্তমানেও তারা ব্যাবসা করছে। এখানে কোন প্রকার অর্থের বিনিময়ে কাউকে কোন দোকান ঘর দেয়া হয়নি। অর্থ আত্মসাতের বিষয়ে সে সব অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়। এ মার্কেট উচ্ছেদ করলে এ মার্কেটের হত দরিদ্র ব্যবসায়িরা, তাদের পরিবারের সদস্যরা ও মার্কেট সংশ্লিষ্ট কর্মচারিদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে। এ মার্কেটের দ্বারা জনসাধারনের কোনো ক্ষতি সাধন হচ্ছে না, সেহেতু উক্ত মার্কেট রক্ষার্থে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন এ মার্কেট যেন উচ্ছেদ না করা হয়।

এ সময় হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, সদস্য মরফু, ফিরোজ, মলয়, মনুসহ অন্যান্য ব্যবসায়িগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: