বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত বড় বোন শাবনাজকে নিয়ে মজার এক বিভ্রান্তির কথা জানালেন মৌ আইওয়ায় মজুত ছিল বিপুল পরিমাণ বিষাক্ত বিস্ফোরক, ১২০ কিমি পর্যন্ত দূষণের শঙ্কা মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’ দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষকের কক্ষে তালা গোপালগঞ্জে নির্মানাধীন নারীর বাড়ি গুঁড়িয়ে দিয়ে লুটপাট, ভুক্তভোগী পরিবারে চরম আতঙ্ক কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের

স্মার্টফোন হারিয়ে গেলে কী করবেন জানেন না অনেকেই

প্রায় প্রতিটি মানুষের হাতেই স্মার্টফোন শোভা পায়। এই গ্যাজেট নানা কাজের সঙ্গী। তাই কোনো কারণে হারিয়ে গেলে বা চুরি হলে চিন্তা শেষ নেই। ফোন হারালে তা হলে কী করতে হবে জেনে রাখুন।

হারানো স্মার্টফোন ফিরে পাওয়া আর লটারিতে কোটি টাকা জেতার মধ্যে বড় একটা ফারাক নেই, তেমনটাই বেশিরভাগ ইউজারের অভিজ্ঞতা বলে। নম্বরগুলো সব জি-মেইল থেকে উদ্ধার করা যায় ঠিকই, তবে সাধের ছবি-ভিডিওগুলো তো আর ফেরত আসে না। সেটা কিছুটা হলেও ইউজারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। পাশাপাশি, নতুন ফোন কেনার বাড়তি খরচ তো রয়েছেই।

মোবাইল ফোন কোথাও যদি হারিয়ে যায়, তাহলে তা ফেরত পাওয়ার সহজ উপায়ও আছে বইকি! যে কেউ প্লে স্টোর থেকে Find My Device অ্যাপটি ডাউনলোড করে হারানো মোবাইল শনাক্ত করতে পারেন। হারানো মোবাইল খুঁজে পেতে অবশ্য সেই মোবাইলে লিঙ্ক করা ই-মেল আইডি এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে।

গুগল প্লে স্টোর থেকে Find My Device অ্যাপে সেই ই-মেইল আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোনের অবস্থান, মানে তা কোথায় রয়েছে পরখ করা যায়। ফলে, এই অ্যাপের সাহায্যে হারানো ফোনের অবস্থান সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে, হারানো মোবাইলে লোকেশন ফিচারটি চালু থাকাও দরকার। তাহলেই কেবল ই-মেল আইডি দিয়ে লগ ইন করে, Find My Device ব্যবহার করে হারিয়ে যাওয়া ফোন ট্রেস করা সম্ভব হবে। তা রিয়েল টাইম লোকেশন জানিয়ে দিয়ে সহজেই ইউজারকে সেখানে যেতে সহায়তা করতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: